1. jahurmaruf@gmail.com : dailyleadnews :
আনন্দ টিভির সাংবাদিককে হুমকি দিয়ে ক্ষমা চাইলেন বদিউল আলম - dailyleadnews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:২৪|
শিরোনামঃ
আনন্দ টিভির সাংবাদিককে হুমকি দিয়ে ক্ষমা চাইলেন বদিউল আলম জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বারবার প্রাণ নাশের চেষ্টা ভূমিদুস্য ইমতিয়াজ উদ্দিন হিরনের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫ চান্দিনায় অবৈধ কারখানায় অভিযান | ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজের দুই সহযোগী গ্রেফতার নারী লোভী প্রতারক এরশাদ আহমেদ সুমন চান্দিনা কাদুটি বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার কারণে, মাদক সেবনকারী কিবরিয়া ও তার সহযোগী মিলে শাহপরানকে আঘাত করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জিয়া নির্বাচন পিছিয়ে দিলে সংঘাত অনিবার্য জামায়াতের যুব নেতার বিএনপিতে যোগদান রাজধানীর বংশাল থানার সভাপতি হতে চান কর্মী বান্ধব বিএনপির কর্মী “জাবেদ উদ্দিন”

আনন্দ টিভির সাংবাদিককে হুমকি দিয়ে ক্ষমা চাইলেন বদিউল আলম

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 807 Time View
আনন্দ টিভির সাংবাদিককে হুমকি দিয়ে ক্ষমা চাইলেন বদিউল আলম

এম এ খায়ের ইমন, স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মৃত মোসলেম উদ্দিন এর ছেলে মোঃ বদিউল আলম, আনন্দ টিভি র সাংবাদিক ও চান্দিনা উপজেলা প্রেস ক্লাবে র সভাপতি এম আর ইমরানের কাছে মোবাইলে ফোনে হুমকি ও অশোভন আচরণের কারণে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইলেন তিনি ।

তিনি জানান,তার নিজ বাড়ির পাশে নাল জমিনে অবৈধ ড্রেজার দিয়ে মাটি ভরাট ও আদালতে নিষেধাজ্ঞা অমান্য এবং সরকারী খাল ভরাট চলছে এমন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহে যায় আনন্দ টিভি সাংবাদিক এম আর ইমরান সহ আরো কয়েকজন সাংবাদিক।

পরদিন বিকেলে সাংবাদিক এম আর ইমরানের সঙ্গে মোবাইল ফোনে আলাপচারিতার এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু অনুপযুক্ত ও কষ্টদায়ক শব্দ ব্যবহার করেন তিনি। এ ঘটনায় ইমরান মনঃক্ষুণ্ণ হলে পরে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন বদিউল আলম।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,আমি আন্তরিকভাবে স্বীকার করছি, সেদিনের কথোপকথনে প্রফেশনাল আচরণের বাইরে গিয়ে ভুল করেছি। আমার শব্দচয়নের কারণে সাংবাদিক ইমরান ভাই কষ্ট পেয়েছেন। এজন্য আমি অনুশোচনা করছি এবং আনন্দ টিভির প্রতিনিধি এম আর ইমরানসহ সকল সাংবাদিক ভাইদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি ভবিষ্যতে সাংবাদিকদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করেন।

উল্লেখ থাকে যে, গত ৭/৯/ ২৫ইং সেপ্টেম্বর বদিউল আলম এর ব্যবহারিত মোবাইল ফোন থেকে আনন্দ টিভির সাংবাদিক এম আর ইমরানকে হুমকি সহ নানা কটু কথা বলেন, এ বিষয়ে আনন্দ টিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে হুমকি দাদার বিরুদ্ধে গ্রেফতার ও তীব্র নিন্দা সহ সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে চান্দিনা থানায় হুমকিদাতা বদিউল আলম এর বিরুদ্ধে একটি সাধারণ ডায়রী লিপিবদ্ধ করা হলে চান্দিনা থানা পুলিশ কুমিল্লা আদালতে প্রেরণ করেন। ওই অভিযোগের বিষয়ে কুমিল্লা বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত করে রিপোর্ট প্রেরণের জন্য চান্দিনা থানা পুলিশকে নির্দেশ দেন এ বিষয়ে জানতে চাওয়া হলে চান্দিনা থানা অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম বলেন এ বিষয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                     Themes Created by BDITWork