1. jahurmaruf@gmail.com : dailyleadnews :
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫ - dailyleadnews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:২২|
শিরোনামঃ
আনন্দ টিভির সাংবাদিককে হুমকি দিয়ে ক্ষমা চাইলেন বদিউল আলম জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বারবার প্রাণ নাশের চেষ্টা ভূমিদুস্য ইমতিয়াজ উদ্দিন হিরনের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫ চান্দিনায় অবৈধ কারখানায় অভিযান | ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজের দুই সহযোগী গ্রেফতার নারী লোভী প্রতারক এরশাদ আহমেদ সুমন চান্দিনা কাদুটি বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার কারণে, মাদক সেবনকারী কিবরিয়া ও তার সহযোগী মিলে শাহপরানকে আঘাত করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জিয়া নির্বাচন পিছিয়ে দিলে সংঘাত অনিবার্য জামায়াতের যুব নেতার বিএনপিতে যোগদান রাজধানীর বংশাল থানার সভাপতি হতে চান কর্মী বান্ধব বিএনপির কর্মী “জাবেদ উদ্দিন”

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 1002 Time View

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য নিবন্ধন চলছে vaxepi.gov.bd-এ

নিজস্ব প্রতিনিধি:

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্ট ১৪: টাইফয়েড জ্বর প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫”। এ কর্মসূচির আওতায় ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীকে একটি করে ডোজ TCV টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই জাতীয় টিকাদান ক্যাম্পেইন চার সপ্তাহব্যাপী চলবে। মোট ১৮ কর্মদিবসের মধ্যে প্রথম ১০ কর্মদিবসে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ কর্মদিবসে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

ইতোমধ্যেই শিশুদের ১৭-সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে, সময়মতো সন্তানদের নিবন্ধন সম্পন্ন করে টিকাদানে সহযোগিতা করতে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আরিফুর রহমান জানান—

“টাইফয়েড প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, উপজেলার প্রতিটি উপযুক্ত বয়সী শিশু যেন এই টিকার আওতায় আসে। এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ সবার সহযোগিতা দরকার।”

উপজেলায় এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মাধ্যমে প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছে। এতে বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের নিবন্ধন ও টিকাদানে উৎসাহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুবল চন্দ্র দেবনাথ, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) এবং মোহাম্মদ মহিউদ্দিন, টেকনোলজিস্ট (ইপিআই) জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে এবং তারা মাঠ পর্যায়ে ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করে যাচ্ছেন।

প্রসঙ্গত, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত মারাত্মক জ্বর, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। প্রতি বছর দেশে বহু মানুষ এ রোগে আক্রান্ত হয়। সঠিক সময়ে টিকাদান করলে শিশুদের এ রোগ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                     Themes Created by BDITWork