1. jahurmaruf@gmail.com : dailyleadnews :
চান্দিনায় অবৈধ কারখানায় অভিযান | ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজের দুই সহযোগী গ্রেফতার - dailyleadnews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:২৬|
শিরোনামঃ
আনন্দ টিভির সাংবাদিককে হুমকি দিয়ে ক্ষমা চাইলেন বদিউল আলম জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বারবার প্রাণ নাশের চেষ্টা ভূমিদুস্য ইমতিয়াজ উদ্দিন হিরনের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫ চান্দিনায় অবৈধ কারখানায় অভিযান | ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজের দুই সহযোগী গ্রেফতার নারী লোভী প্রতারক এরশাদ আহমেদ সুমন চান্দিনা কাদুটি বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার কারণে, মাদক সেবনকারী কিবরিয়া ও তার সহযোগী মিলে শাহপরানকে আঘাত করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জিয়া নির্বাচন পিছিয়ে দিলে সংঘাত অনিবার্য জামায়াতের যুব নেতার বিএনপিতে যোগদান রাজধানীর বংশাল থানার সভাপতি হতে চান কর্মী বান্ধব বিএনপির কর্মী “জাবেদ উদ্দিন”

চান্দিনায় অবৈধ কারখানায় অভিযান | ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজের দুই সহযোগী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১১, ২০২৫,
  • 867 Time View
দীর্ঘ তিন বছর ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা করেন

নিজস্ব প্রতিবেদন:

গত ১০ই আগস্ট ২০২৫ইং রবিবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার হারং ২নং ওয়ার্ডের সানারপাড় স্বপ্নভিলা মরহুম আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে জসীম ভূঁইয়ার বাসা বাড়িতে, ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজ নামে একটি অবৈধ এনার্জি ড্রিংক কারখানা পরিচালনা কর আসছে হাসান গাজী। কারখানাটিতে প্রতিনিয়ত অবৈধ ও ভেজাল কোমল পানীয় উৎপাদন করা হচ্ছে।

উক্ত তথ্যের ভিত্তিতে মেজর বরকতুল্লাহ আহমদ মাহমুদুর রহমান চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আর নূর এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে কারখানা থেকে ৫,০০০ বোতল অবৈধ কোমল পানি, ৫,০০০ বোতল ভেজাল লাচ্ছি, ৫,০০০ বোতল ভেজাল ফ্রুটু, ৪,০০০ বোতল ভেজাল জিনসিং, ৩,০০০ বোতল ভেজাল ড্রিংকো, ২০ ঘন চিনি, ২০ কেজি রাসায়নিক রঙ, ১০ কেজি মিশ্রি, ২০ কেজি সেকারিন, ৩০ কেজি লিকুইড জেলি এবং ২টি মেশিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত সব ভেজাল পণ্য ঘটনাস্থলেই বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। এ সময় ইহান এগ্রো ফুড এন্ড বেভারেজ-এর মালিক হাসান গাজীর দুই সহযোগী আলাউদ্দিন ও খাইরুল ইসলামকে হাতেনাতে আটক করে তাদেরকে চান্দিনা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়। হাসান গাজী পলাতক তাকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে, হাসান গাজী প্রায় তিন বছর ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। হাসান গাজী চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড মহারং গ্রামের কানু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেজাল পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন তিনি।

এ ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                     Themes Created by BDITWork